প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ণ
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : ময়মনসিংহে গ্রেপ্তার ১২

আজিজুল হক নিউটন :
সারাদেশের মতো ময়মনসিংহ জেলাতেও শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২। ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীসহ ভালুকা ও ত্রিশাল উপজেলায় একযোগে অভিযান চালিয়ে ফেজ-২-এর আওতায় ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা পুলিশ জানায়, গতকাল ১৭ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ১১টা পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের মোট ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.