প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন।

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তিনি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ পদটি গ্রেড-২ মর্যাদাসম্পন্ন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এ নিয়োগসংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এর পরিপ্রেক্ষিতেই নবগঠিত এ কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদারের নিয়োগ সম্পন্ন হলো।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.