আমিরুল ইসলাম রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জারইতলা ইউনিয়নের ৯নং ওয়ার্গডে গভীর রাতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রেখে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তল্লাশি চালায়। পরে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এলাকাবাসী রাতের নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন