আজিজুল হক নিউটন :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ফারাহ শাম্মী, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
মতবিনিময় সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনি আচরণ বিধিমালা বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে প্রশাসনের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।