আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ সদর উপজেলার ১০৩ নং দিঘারকান্দা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম মেনেই ভোটগ্রহণ পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন এবং পরিবেশ শান্ত রয়েছে।
ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।