প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গতকাল ১৯ ডিসেম্বর (শুক্রবার) ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতরা হলেন তারেক হোসেন (১৯), মো. লিমন সরকার, মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা থানার মোকামিয়াকান্দা এলাকার বাসিন্দা এবং ভালুকা থানাধীন ডুবুলিয়ায় একটি নিট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
গত ১৮ ডিসেম্বর উত্তেজিত জনতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে তাকে ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বেড় করে এনে দেশীয় অস্ত্রসহ কিল-ঘুষিতে পিটিয়ে হত্যা করে।
পরবর্তীতে তার মরদেহ জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৬, তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.