প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
নির্বাচন ঘিরে ময়মনসিংহে যৌথ নিরাপত্তা মহড়া, নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

শাহীনুর কবির রিপন :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে একটি সমন্বিত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুনের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কোতোয়ালী থানা পুলিশের সদস্যরা অংশ নেন। যৌথ এই উদ্যোগের অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও মহড়া কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাওয়ার্দী হোসেনসহ কোতোয়ালী থানার অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নির্বাচনকালীন সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার প্রস্তুতি জোরদার করতেই এই যৌথ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় ও মাঠপর্যায়ের প্রস্তুতি আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.