1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানকে ঘিরে বাজারে কড়াকড়ি নজরদারি, অসাধুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার তালতলায় বাস–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি গঠন, সভাপতি সৈকত মন্ডল, সম্পাদক সাগর মল্লিক ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন দিঘারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু বাগেরহাটের ৫৪৭ ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু ময়মনসিংহে শাটার নামিয়ে দোকানের ভেতর হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুট নগদ টাকা ও মালামাল। বাগেরহাটে নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ড, ১৩ দোকান ও একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময়। ময়মনসিংহে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ, জামায়াতের ৪ কর্মী ও এক নারী আহত।

ফুলবাড়ীতে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

সিরাজুল ইসলাম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীত আন্তর্জাতিক শিশু ও কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা, সাংস্কৃতিক  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছে । সোমবার ( ১৩ অক্টোবর) দিন ব্যাপী  উপজেলার উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের বাস্তবায়নে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

কিশোরীদের ফুটবল প্রীতি ম্যাচ খেলায় অংশগ্রহণ করেন নাওডাঙ্গা ইউনিয় কিশোরী ফুটবল দল এবং শিমুলবাড়ি ইউনিয়ন কিশোরী ফুটবল দল । নির্ধারিত সময় খেলার ফলাফল চূড়ান্ত না হওয়ায় ট্রাইবেকারে মাধ্যমে খেলা সমাপ্তি করা হয়। খেলায় শিমুলবাড়ি ইউনিয়ন কিশোরী ফুটবল দলকে হারিয়ে নাওডাঙ্গা ইউনিয়ন কিশোরী ফুটবল বিজয় লাভ করে।

দিনব্যাপি অনুষ্ঠানটি শিমুলবাড়ী ইউনিয়নের ফিল্ড ফেসিলিটিটর রঞ্জিত কুমার রায়ের পরিচালনা করেন। এসময় উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শ্রী হৃদয় রঞ্জন বর্মন , ক্রিড়া শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষিকা মাহমুদা বেগম, যুব সদস্য আতিকুর রহমান, ফুলবাড়ী ইউনিয়নের ফিল্ড ফেসিলিটিটর আফরোজা হ্যাপী, শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মীম আক্তার, কোষাধক্ষ্য নুরজামাল মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park