মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে সারা দেশে জমে উঠেছে প্রচার-প্রচারণার মহা উৎসব। এরই ধারাবাহিকতায় শনিবার ৩১ ফেব্রুয়ারি রাত
সাড়ে আটটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৬ কুড়িগ্রাম-২ আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর জনসভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর
রহমান মুকুলের সঞ্চালনায় এবং ফুলবাড়ী উপজেলার সাবেক সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য নজির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাহবুব মিয়া,উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার।
এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।
জনসভায় ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মইনুল হক বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন এবং আগামীতে বিএনপিতে যোগদান করবেন বলে এ প্রতিশ্রুতি প্রদান করেন।