সিরাজুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২০ নভেম্বর রাত ৮টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বালাটারী গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৬-
কুড়িগ্রাম-২(রাজার হাট,কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রার্থী জানান, বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলা হচ্ছে ৬৪ নম্বর দরিদ্রতম জেলা। এ জেলাটি স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্যতা, নদী ভাঙ্গণ সহ নানা বিধ স্যায় জর্জরিত। আমি নির্বাচিত হলে সকল সমস্যার সমাধান সহ জীবনের শেস মূহুর্ত পর্যন্ত নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখবো।