প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
ভালুকায় র্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৯৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধারসহ মাদক বহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে।
র্যাব সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ঢালী ভবনের বিপরীতে গফরগাঁও-ভালুকাগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে একটি মিনি কাভার্ড ভ্যান থামানো হয়। এ সময় ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে চালক নিজেকে মাদককারবারি হিসেবে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে ও দেখানো জায়গা থেকে মিনি কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৬ (ছিয়ানব্বই) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাজা মোল্লা (৩৪)। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.