প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার।

শাহীনুর কবির রিপন :
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রিফাত (২৬)।
পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া দক্ষিণপাড়া এলাকার নাজির বাড়ি মসজিদ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রিফাত শহীদ মিয়ার ছেলে ও লাইলী আক্তারের সন্তান। সে ময়মনসিংহ নগরীর সারদা ঘোষ রোড এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.