প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
ময়মনসিংহ বিভাগীয় বইমেলা সমাপ্ত

আজিজুল হক নিউটন :
গতকাল ২০ ডিসেম্বর (শনিবার) ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে ১২ ডিসেম্বর শুরু হওয়া ৯ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল সভাপতিত্ব করেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, "বইমেলাকে জীবিত রাখতে বই পড়ার অভ্যাস করুন। মোবাইলসহ ডিজিটাল যন্ত্র থেকে দূরে রাখার চেষ্টা করুন।"
বইমেলায় ৮০ টি স্টলের মধ্যে সেরা স্টল নির্বাচিত হয় অন্যধারা, দ্বিতীয় সেরা স্টল সময় প্রকাশন এবং তৃতীয় সেরা স্টল তাকধুম। সেরা ক্রেতা নির্বাচিত হন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার ।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.