প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দের মনোনয়ন দাখিল।

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবু ওয়াহাব আকন্দ।গতকাল ২৯ ডিসেম্বর (সোমবার) ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান সরকার , মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, রতন আকন্দ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ ও সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতারা আশা প্রকাশ করেন, ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে এ আসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.