প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
ময়মনসিংহের গোলপুকুর পাড়ে পুলিশের অভিযানে চিহ্নিত ছিনতাইকারী শান্ত গ্রেপ্তার।

শাহীনুর কবির রিপন:
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ একাধিক মামলার চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় এসআই মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নগরীর গোলপুকুর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শান্ত নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শান্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.