1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানকে ঘিরে বাজারে কড়াকড়ি নজরদারি, অসাধুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার তালতলায় বাস–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি গঠন, সভাপতি সৈকত মন্ডল, সম্পাদক সাগর মল্লিক ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন দিঘারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু বাগেরহাটের ৫৪৭ ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু ময়মনসিংহে শাটার নামিয়ে দোকানের ভেতর হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুট নগদ টাকা ও মালামাল। বাগেরহাটে নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ড, ১৩ দোকান ও একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময়। ময়মনসিংহে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ, জামায়াতের ৪ কর্মী ও এক নারী আহত।

ময়মনসিংহের তিনটি আসনে মনোনয়ন যাচাই-বাছাই: সাবেক এমপিসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল।

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার পঠিত
আজিজুল হক নিউটনঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে সাবেক এমপিসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দফায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া), ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।
ময়মনসিংহ-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপি থাকা এবং মামলার তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়।
ময়মনসিংহ-২ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি এবং মোট ভোটারের ১ শতাংশ সমর্থন সংক্রান্ত কাগজপত্র দাখিল করতে না পারায় তার মনোনয়নও বাতিল হয়।
অন্যদিকে ময়মনসিংহ-৩ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ থাকলেও দুটি মনোনয়ন বাতিল করা হয়। বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির প্রার্থী হাফেজ মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য ও সম্পদের বিবরণী না দেওয়ায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, মনোনয়নপত্রে নানা ধরনের ত্রুটি ও অসম্পূর্ণতার কারণে তিনটি আসনের মোট পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রার্থীরা আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park