আজিজুল হক নিউটন :
সুতিয়াখালী ভাবখালী বাজার এলাকায় গতকাল মংগলবার (৩ ফেব্রুয়ারী) ময়মনসিংহ সদর -৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আবু ওয়াহাব আকন্দের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রচার মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মোঃ রাফসান সামি, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রিপন মিয়া ও মাহমুদুল হাসান অপু।
এছাড়াও অংশ নেন কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোলায়মান রুবেল, কোতোয়ালি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ হাসান, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক লিটন মিয়া এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে জনসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।