প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে চিহ্নিত দুই ছিনতাইকারী গ্রেফতার।

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চিহ্নিত দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ১৯ মে -ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সরাসরি নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি দক্ষিণের ওসি মো. মাহবুবুল হক এবং ডিবি উত্তরের ওসি মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক ইমরানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি বাস্তবায়ন করেন।
অভিযানে গ্রেফতার হওয়া দুইজন হলেন মো. জনি মিয়া এবং দূর্লভ সরকার ওরফে দৌলত।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রত্যেকের বিরুদ্ধে অন্তত পাঁচটি করে পৃথক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.