1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানকে ঘিরে বাজারে কড়াকড়ি নজরদারি, অসাধুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার তালতলায় বাস–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি গঠন, সভাপতি সৈকত মন্ডল, সম্পাদক সাগর মল্লিক ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন দিঘারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু বাগেরহাটের ৫৪৭ ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু ময়মনসিংহে শাটার নামিয়ে দোকানের ভেতর হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুট নগদ টাকা ও মালামাল। বাগেরহাটে নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ড, ১৩ দোকান ও একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময়। ময়মনসিংহে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ, জামায়াতের ৪ কর্মী ও এক নারী আহত।

ময়মনসিংহে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ঘিরে চিফ অফ আর্মি স্টাফের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত
আজিজুল হক নিউটন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রস্তুতি ও সমন্বয় নিয়ে ময়মনসিংহে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান।
মতবিনিময় সভায় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি এবং ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া পদক্ষেপসমূহের বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান।
এ সময় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park