প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
ময়মনসিংহে দিপু হত্যার মূল প্রমাণ উদ্ধার, এক জন গ্রেফতার

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ জেলা পুলিশ দিপু হত্যা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি জানিয়েছে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুনের সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা নিহত দিপুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সাথে সাথেই মোঃ এরশাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে।
ময়মনসিংহ পুলিশ গোয়েন্দা শাখা এই তদন্তকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দ্রুত মামলার সমাধানের লক্ষ্যে কাজ করছে।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.