প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
ময়মনসিংহে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা ও মহানগর বিএনপির শোক, কোরআন খতম ও দোয়া মাহফিল

আজিজুল হক নিউটন :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকারসহ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারালো—যা কখনোই পূরণ হওয়ার নয়।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.