1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানকে ঘিরে বাজারে কড়াকড়ি নজরদারি, অসাধুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার তালতলায় বাস–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি গঠন, সভাপতি সৈকত মন্ডল, সম্পাদক সাগর মল্লিক ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন দিঘারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু বাগেরহাটের ৫৪৭ ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু ময়মনসিংহে শাটার নামিয়ে দোকানের ভেতর হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুট নগদ টাকা ও মালামাল। বাগেরহাটে নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ড, ১৩ দোকান ও একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময়। ময়মনসিংহে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ, জামায়াতের ৪ কর্মী ও এক নারী আহত।

ময়মনসিংহে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ, জামায়াতের ৪ কর্মী ও এক নারী আহত।

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের চর রাঘবপুর গ্রামে বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের একাধিক কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয়দের বরাতে জানা যায়, এনামুল (পিতা আব্দুল), মজিবুর (পিতা হবি), দেলু (পিতা আব্দুল), ছারোয়ার (পিতা আব্দুল) ও বিল্লাল (পিতা আব্দুল) এর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় জামায়াত কর্মী সজিব, দেলোয়ার ও আশিক আহত হন। এ সময় হামলা থেকে বাঁচতে গিয়ে আশিকের মা হাসিনা বেগমও আহত হন। আহতদের মধ্যে সজিব, দেলোয়ার ও হাসিনা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ সদর (৪) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল এহসান এমরুল। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park