প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ময়মনসিংহে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ফুলপুরের সাদিয়া ইসলাম সীমা।

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। প্রশাসনিক দক্ষতা, জনসেবামূলক কার্যক্রম এবং দায়িত্বশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
গত মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে সাদিয়া ইসলাম সীমার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়। এই অর্জন ফুলপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.