প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
ময়মনসিংহে ৫০৭ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরণ।

আজিজুল হক নিউটন :
গতকাল ১৫ ডিসেম্বর, (সোমবার) ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের উদ্যোগে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা জানান, মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে এইচএসসি শিক্ষার্থীরা ৭ হাজার এবং এসএসসি শিক্ষার্থীরা ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন। আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলা পরিষদ থেকে বৃত্তির চেক সংগ্রহ করা যাবে।
প্রধান অতিথি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে সততা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.