
আজিজুল হক নিউটনঃ
ময়মনসিংহ জিলা স্কুল বডিং মাঠে বিদ্যুতের খুঁটির সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি ) এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে আসার পর হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুই ব্যক্তি। মুহূর্তের মধ্যেই তারা গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা করলেও ততক্ষণে দুজনের মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, জনসমাগমপূর্ণ স্থানে বৈদ্যুতিক খুঁটি ও লাইনের নিরাপত্তা নিশ্চিত না করায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।