প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়।

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহে সমন্বয় ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে গুরুত্বারোপ
ময়মনসিংহে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারাহ শাম্মী, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন এবং প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও সমন্বয় নিয়ে আলোচনা করেন।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.