প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
ময়মনসিংহ মুক্ত দিবস পালিত

গতকাল ১০ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস পালিত!
১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে যৌথভাবে ময়মনসিংহকে মুক্ত করে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা।
ঐতিহাসিক এ দিনটিকে স্মরণ করে মুক্তিযুদ্ধে নানাদিক থেকে অনন্য গুরুত্বের অধিকারী ময়মনসিংহের মানুষ এখনও আনন্দে উদ্বেলিত হয়ে উঠে।
জানা যায়, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ১১ নম্বর সেক্টরের এফ. জে মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীর ১৩ রাজপুত রেজিমেন্ট ও ৯৫ ব্রিগেডের ৫৭ মাউন্ট ডিভিশন যৌথভাবে ময়মনসিংহ অঞ্চলে অবস্থানরত হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে।
পরে মুক্তিবাহিনী সীমান্তঘেষা উপজেলা হালুয়াঘাট দিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। মুক্তিবাহিনীর আক্রমণে দিশেহারা পাক বাহিনীর সদস্যরা টিকতে না পেরে পিছু হটে।
৯ ডিসেম্বর পাকিস্তানিরা প্রথমে ফুলপুর ও পরবর্তীতে তারাকান্দা, শম্ভুগঞ্জ ও ময়মনসিংহ শহর ছেড়ে টাঙ্গাইল জেলার ভেতর দিয়ে ঢাকায় পালিয়ে যেতে শুরু করে। ১০ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী ময়মনসিংহ শহর থেকে পালিয়ে যায়।
১০ ডিসেম্বর মিত্রবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার সান সিং বাবাজী ও মুক্তিবাহিনীর প্রধান,প্রিন্সিপাল মতিউর রহমান মুক্তিযোদ্ধা-জনতার বিজয় মিছিলে নেতৃত্ব দেন।
সান সিং বাবাজীকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করে ময়মনসিংহকে আনুষ্ঠানিকভাবে শত্রুমুক্ত ঘোষণা করেন।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.