প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কিত রোগী ও আত্মীয়স্বজন

আজিজুল হক নিউটন :
আজ বিকাল আনুমানিক ৫:৩০ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ৮ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাকে ঘিরে হাসপাতাল ও আশেপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস টিম এবং পুলিশ তৎপরভাবে কাজ করছে।
ভর্তি থাকা রোগীরা ভয়ে আতঙ্কে ভবন ত্যাগ করেছে। তাদের আত্মীয়স্বজনকে দ্রুত খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহত বা ক্ষতিগ্রস্ত রোগী ও কর্মচারীদের তালিকা এখনও প্রকাশিত হয়নি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত চলবে!
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.