প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
ময়মনসিংহ সদর (৪) আসনে ধানের শীষের প্রতীক বরাদ্দ, উপস্থিতিতে ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতারা

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ মহানগর সদর (৪) আসনে ধানের শীষ প্রতীকের বরাদ্দ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেন বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বুধবার (২১জানুয়ারি) প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক তৈমুর আহমেদ লিটন।
এ সময় সদর (৪) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দের পক্ষে নেতাকর্মীরা নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রতীক বরাদ্দ কার্যক্রমে অংশ নেন। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে নির্বাচন অফিস এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নেতৃবৃন্দ এ সময় নির্বাচন কমিশনের নিয়ম মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.