চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমান
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা বিএনপি, যুবদল ও তাদের সহযোগী সংগঠনসমূহ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। এ দিনের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। পরে নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।