প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
হত্যার ১২ দিন পর গ্রেপ্তার আরও ১: ভালুকার নীটওয়্যার শ্রমিক দিপু চন্দ্র হত্যার মূলহোতা ধরা পড়ল।

আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের ভালুকা পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডে কর্মরত দিপু চন্দ্র দাস (২৮) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ইমাম ইয়াছিন আরাফাত (২৫)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার (৭জানুয়ারি) বিকেলে ডিএমপির সহযোগিতায় ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওই হত্যাকাণ্ডের পর ইয়াছিন আরাফাত দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন। তিনি ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার গাজী মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, হত্যার নেতৃত্ব দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 দৈনিক জনতার খবর. All rights reserved.