1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানকে ঘিরে বাজারে কড়াকড়ি নজরদারি, অসাধুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার তালতলায় বাস–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি গঠন, সভাপতি সৈকত মন্ডল, সম্পাদক সাগর মল্লিক ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন দিঘারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু বাগেরহাটের ৫৪৭ ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু ময়মনসিংহে শাটার নামিয়ে দোকানের ভেতর হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুট নগদ টাকা ও মালামাল। বাগেরহাটে নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ড, ১৩ দোকান ও একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময়। ময়মনসিংহে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ, জামায়াতের ৪ কর্মী ও এক নারী আহত।

জয়ের আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

নিউজ ডেক্স:

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ। ইনিংসের ৩ বল বাকি থাকতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় প্রোটিয়া নারীরা।

সোমবার আসরের ১৪তম ম্যাচে ভিসাখাপন্তনমে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

স্বর্ণা আক্তারের দুর্দান্ত শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল ২৩২ রান করে। ১৮ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণ আক্তার খেলেন এক অবিশ্বাস্য ইনিংস-মাত্র ৩৫ বলে অপরাজিত ৫১ রান, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা।

এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড, পাশাপাশি এটি বাংলাদেশের নারী দলের হয়ে ওডিআইতে দ্রুততম অর্ধশতক।

শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তুলে নেয় ৫৭ রান, যেখানে স্বর্ণার আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি রিতু মনির ৮ বলে ১৯ রানের প্রাণবন্ত ইনিংস শেষ দিকে বড় ভূমিকা রাখে।

এর আগে ইনিংসের শুরুতে বাংলাদেশকে ভিত্তি এনে দেন শারমিন আক্তার (৭৭ বলে ৫০) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪২ বলে ৩২)।

ফারজানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫)-ও ওপেনিং জুটিতে কার্যকর ভূমিকা রাখেন।

ফারজানা ও রুবিয়া দ্রুত ফিরে গেলে শারমিন ও নিগারের ৭৭ রানের তৃতীয় উইকেট জুটি ইনিংসটিকে ভিত দেয়। এরপর শেষদিকে স্বর্ণার আগুনঝরা ব্যাটিং ইনিংসটিকে নতুন উচ্চতায় নিয়ে যায়, যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় বাংলাদেশের নারী দলের বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

দক্ষিণ আফ্রিকার স্পিনাররা, বিশেষ করে ননকুলুলেকো ম্লাবা (২ উইকেট ৪২ রান), নিয়ন্ত্রিত বোলিং করেন। ক্লোয়ি ট্রায়ন ও নাডিন ডি ক্লার্ক পান একটি করে উইকেট।

পরে ব্যাট করতে নামা প্রোটিয়াদের দলীয় ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে জয়ের প্রবল সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তবে মারিজানে কাপের ৭১ বলে ৫৬ ও ক্লোন টায়রনের ৬৯ বলে ৬২ রানে পথ খুঁজে পায় দ. আফ্রিকা। শেষ দিকে নাডিন ডি ক্লাব ২৯ বলে অপরাজিত ৩৭ রানে জয় নিশ্চিত করে তারা।বাংলাদেশের হয়ে ২টি উইকেট পান নাহিদা আক্তার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park