1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহে শাটার নামিয়ে দোকানের ভেতর হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুট নগদ টাকা ও মালামাল।

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৯ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের ত্রিশালে নিজ দোকানের শাটার নামিয়ে ভেতরে ঢুকে হিন্দু সম্প্রদায়ের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ঠান্ডা মাথায় দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা। স্থানীয়দের ধারণা, নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরেই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
গতকাল সোমবার ( ৯ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১১টায় উপজেলার বগার বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা এবং বগার বাজার চৌরাস্তায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর মালিক।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন গণমাধ্যমকে জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে মাথায় কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সুজন সরকার বলেন, “আমাদের চালের ব্যবসা বহুদিনের। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যা করে দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।” তিনি বাবার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওসি ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় প্রতিবেশীরা জানান, নিহত ব্যবসায়ী ভোটদানে অনাগ্রহী ছিলেন। একটি রাজনৈতিক পক্ষ তাকে এবং একই ধর্মাবলম্বী লোকজনকে ভোট দিতে চাপ দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা, এ বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park