1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পঠিত

গুরুদাসপুর( নাটোর) প্রতিনিধিঃ
নিজের ফেসবুক আইডিতে ইসলাম ধমর্মকে অবমাননা করার অপরাধে নাটোরের গুরুদাসপুরে শিমুল কর্মকার ( ২৬) নামের এক যুবককে সমাজচ্যুত করেছে হিন্দু সম্প্রদায়। গত রোববার ( ৫ জুলাই) রাত ১০ টার দিকে শ্রী শ্রী রাধাগোবিন্দ বিগ্রহ কেন্দ্রীয় মন্দিরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মন্দির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযুক্ত শিমুল ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ইসলাম ধর্ম বিরোধী কর্মকান্ড প্রকাশ্য পাওয়ায় তাঁকে হিন্দু সমাজচ্যুত করেন মন্দির কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বিজয় শণ্কর রায়। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার কুন্ডু,
ও বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক অশোক গৌসামী।
শিমুল কর্মকার উপজেলার পৌর শহরের গুরুদাসপুর কর্মকার ২ নং ওয়ার্ড মহল্লার বাসিন্দা স্বগীয় নবীন কর্মকারের ছোট ছেলে। তাঁর বড় ভাই পলাশ কর্মকার ইস্কন সদস্য। তারা বর্তমানে স্বপরিবারে ঢাকায় বসবাস করছেন। অভিযুক্ত শিমুলও ইস্কনের একজন সক্রিয় সদস্য বলে অনেকে এমনটি জানান।

গত শনিবার ( ৪ জুলাই) রাতে শিমুল কর্মকারের ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের পবিত্র মক্কা ও মদিনা শরীফ নিয়ে অবয়ব ছবি প্রকাশ পায়। তাঁর আইডিতে এমন পোস্ট করা ছবি ভাইরাল হয়। রোববার সকালে গুরুদাসপুরে থানা চত্বরে অভিযুক্ত শিমুলের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্হানীয় ইসলামের ধর্মের অনুসারীরা। মূহুর্তেই এখবর ছড়িয়ে পড়ে গুরুদাসপুরে। শিমুলের বাড়ীতে মোতায়েন করা হয় পুলিশ।
সেই দিনে বিকাল ৫ টার দিকে উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার ব্যাপারে থানা মোড় শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসমাবেশে ইস্কন সদস্য হিন্দু ধর্মের শিমুলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম ছুঁড়ে দেওয়া হয়। বক্তব্য রাখেন, বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী নানা দলের শীর্ষ নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ মিছিল শেষে কার্যকর প্রদক্ষেপ গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাত করে একটি স্বাক্ষরলিপি দেন নেতৃবৃন্দ। এসময় নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। অভিযুক্ত শিমুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।
এমন উত্তেজনামূলক পরিস্থিতি শুনে সন্ধ্যা ৭ টার দিকে থানাতে ছুটে আসেন নাটোর- ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। তিনি মুসলমান ধমর্মালম্বী সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে কথা বলেন,ওসি মনজুরুল আলমের সাথে। তিনি থানাতে শিমুলের নামে মামলা রুজু ও তাঁকে দ্রুতই গ্রেপ্তারে আইনশৃংখলা বাহিনীর কঠোর প্রদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেন।
একই রাতে শ্রী- শ্রী রাধাগোবিন্দ বিগ্রহ কেন্দ্রিয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির উপদেষ্টা বিজয় শঙ্কর রায় বলেন,শিমুল কর্মকার ইসলাম ধর্ম সম্পর্কে ফেসবুকে যে মন্তব্য করেছে সে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহীর অফিস কক্ষে এমপি মহোদয়,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে গুরুদাসপুর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভা শেষে মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে গুরুদাসপুর হিন্দুদের সাথে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। ধর্ম অবমাননা এমন গুরুতর অপরাধ করায় শিমুলকে হিন্দু ধর্ম থেকে বহিস্কৃত ও সমাজচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাঁর সাথে যোগাযোগ না করতে পরিবারের অন্যান্য সদস্যদেরও সর্তক করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, এঘটনায় শিমুল আত্মগোপনে রয়েছে। গ্রেপ্তারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আশা করছি,খুব দ্রুতই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park