1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

নির্বাচন ঘিরে ময়মনসিংহে যৌথ নিরাপত্তা মহড়া, নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পঠিত
শাহীনুর কবির রিপন :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে একটি সমন্বিত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুনের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কোতোয়ালী থানা পুলিশের সদস্যরা অংশ নেন। যৌথ এই উদ্যোগের অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও মহড়া কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাওয়ার্দী হোসেনসহ কোতোয়ালী থানার অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নির্বাচনকালীন সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার প্রস্তুতি জোরদার করতেই এই যৌথ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় ও মাঠপর্যায়ের প্রস্তুতি আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park