1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাওডাঙ্গা পুলেরপাড় পিমিয়ার লীগ-২০২৫ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

 

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ

“মাদক কে না বলি,মাঠে এসে খেলাধুলা করি” এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার ৭ জানুয়ারি বিকেল চারটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা পুলেরপার বাজার সংলগ্ন মাঠে নাওডাঙ্গা পুলেরপাড় তরুণ সংঘের আয়োজনে ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান বাদলের সভাপতিত্বে নাওডাঙ্গা পুলেরপাড় পিমিয়ার লীগ-২০২৫ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জেলাল সরকারের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব ও ২৬ কুড়িগ্রাম ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,২নং যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব,ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল,যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আনসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ্ন-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মিয়া সেলিম, ফুলবাড়ী সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমীন হক নিরব সহ আরো অনেকে।
খেলা সঞ্চালনায় সদর ইউনিয়ন বিএনপি’র ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
খেলায় অংশ গ্রহন করেন সবার আগে বাংলাদেশ ফুটবল দল তার সাথে মোকাবিলা করে বিবি ইউনাইটেড ফুটবল দল। নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল না আসায় ট্রাইবেকারে বিবি ইউনাইটেড ফুটবলকে হারিয়ে সবার আগে বাংলাদেশ ফুটবল দল জয় লাভ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park