1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

‎রাঙ্গুনিয়ায় চিকিৎসককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পঠিত


‎রাঙ্গুনিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমানঃ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক চিকিৎসককে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ১০টার দিকে উপজেলার পারুয়া কড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী চিকিৎসক ডা. মোহাম্মদ সেলিম জানান, তিনি ইসলামপুর গাবতল এলাকায় অবস্থিত তার ফার্মেসি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পারুয়া কড়া টেক এলাকায় পৌঁছালে তিন থেকে চারজনের একটি ছিনতাইকারী চক্র তার পথরোধ করে। এক পর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে তার ডিসকভার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

‎ডা. সেলিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ডা. সেলিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী চিকিৎসক রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।



‎এদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. এমরান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত এমরান উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালিমপুর এলাকার মুহাম্মদ ইলিয়াছের ছেলে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরমান হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park