1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে “একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় উপজেলার তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জোনাব আলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাসান আলী এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আওলাদ হোসেন।

মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কন্ট্রোলার ও বিসিএসএস সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিংয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার মিতা এবং সিনিয়র শিক্ষক অঞ্জনা কুন্ডু।

অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের “একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫” প্রদান করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক, গুরুদাসপুর ওলামা দল, খয়ের আলী প্রাং, আলাল প্রাং, অন্যতম সদস্য, ম্যানেজিং কমিটি, তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park