1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

 

এস এম পারভেজ তালুকদার, নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি,

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ নাটোরের গুরুদাসপুরে মামলা চলমান অবস্থায় প্রতিবন্ধীর পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল করে বসত বাড়ী নির্মানের অভিযোগ উঠেছে ভাতিজা জামাল হোসেন ও তার ৩ ভাইয়ের বিরুদ্ধে। এঘটনায় গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শারিরীক প্রতিবন্ধী মো. ওসমান আলী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নিজ পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে চার ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওসমান আলী। ওসমান আলী উপজেলার বেড়গঙ্গারামপুরের মৃত জবান মোল্লার ছেলে। অভিযুক্ত চার ভাতিজা জামাল, জিল্লুর, খালেক ও জহির উদ্দিন একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বিগত ২০১২ সালে তার চাচাতো ভাইয়ের ছেলে চার ভাতিজা যোগসাজস করে একটি নকল দলিল তৈরি করে তার ১৯ শতাংশ ভিটা বাড়ির জমি দখল করার চেষ্টা করে। সে সময় প্রতিবন্ধী ওসমান আলী কোনো উপায় না পেয়ে নাটোর যুগ্ম জেলা জজ আদালতে নকল দলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং- ৩০/২০১২ অঃ প্রঃ। এর পর থেকে তাকে বিভিন্নভাবে জুলুম,অত্যাচার করে আসছে এবং জোরপূর্বক তার ভিটা বাড়িতে ঘরনির্মান করছেন চার ভাতিজা। তিনি তার জমি ফেরত পেতে এবং তার চার ভাতিজার শাস্তির দাবী জানান প্রশাসনের নিকট।

মামলার নথি ঘেটে দেখা যায়, চলমান মামলায় ২০২৪ সালের নভেম্বরের ৭ তারিখে বিজ্ঞ আদালতে নকল দলিলের বিরুদ্ধে ওসমান আলীর পক্ষে রায় প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগ। এরপর দলীয় ক্ষমতা বলে পুনরায় ২০২৬ সালের জুন মাসের ২৪ তারিখে জোরপুর্বক জমি দখল করার চেষ্টা করেন তার চার ভাতিজা। এঘটনার প্রেক্ষিতে পরের দিন ২৫ তারিখে জিল্লুর রহমানসহ তার চার ভাতিজার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জুলাই মাসের ১ তারিখে ৪৩০ নং স্বারকে নাটোর পিটিশন মোকদ্দোমা নং-২৮৭পি/২০২৬, ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারা জারি করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, নাটোর। তফশীল অনুযায়ী উল্লেখিত জমিটি গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর মৌজার ২৭১ নং খতিয়ানে ২৯৭৮ দাগে ২৯ শতাংশের কাত পশ্চিমাংশে ১৯ শতাংশ বাড়ির ভিটা।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জামালকে মুঠোফোনে বার বার ফোন করলে তিনি ফোন না ধরায় তার কোনো বক্তব্য পাওয়া যায় নি।

গুরুদাসপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আমি দুইদিন হলো থানায় যোগদান করেছি। বিষয়টি জেনে দ্রুত সময়ের মধ্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park