
নাটোর জেলা, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, এস এম পারভেজ তালুকদারঃ
আজ ২২শে আগস্ট রোজ শনিবার সকাল ১০ টার সময় গুরুদাসপুর স্কুল এন্ড কলেজ, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষক দের নিয়ে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ মাননীয় সংসদ সদস্য-৬১, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম, বিশেষ অতিথি মোঃ রোস্তম আলী হেলালী, জেলা শিক্ষা অফিসার, নাটের, উক্ত অনুষ্ঠানে সভাপতিঃ জনাব ফাহমিদা আফরোজ, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার, এছাড়াও উপস্থিত ছিলেন, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দের নিয়ে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি বৃন্দ আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহবায়ক গুরুদাসপুর উপজেলা বি এন পি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহবায়ক গুরুদাসপুর পৌর বি এন পি ও মেয়র পদপ্রার্থী গুরুদাসপুর পৌর,মোহাম্মদ আলী সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, এম সময় হাসান, আহবায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ রিপন শিং, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃইসরাফিল হোসেন শেখ, যুবদল নেতা, মোঃ ইশতিয়াক শান্তর রকি, সভাপতি, চাঁচকৈড় বাজার বস্ত্র মালিক সমিত, মোঃ জিয়াউল হক জিয়া, সদস্য গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, তোহা রহমান, সভাপ্রতি কলেজ ছাত্রদল, মোঃরাঙ্গ মোল্লা, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল , এছাড়াও গুরুদাসপুর উপজেলা ও পৌর বি এন পির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও গুরুদাসপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষীকা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।