1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘাটিয়ালটারী গ্রামে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত গার্লস সাপোর্টার প্রজেক্টের আওতায় ২ হাজার ৮১৫টি আমগাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুন্নবী এবং স্পন্সরশিপ সহকারী শিমু আক্তার।
উপজেলার বড়ভিটা, শিমুলবাড়ী ও ফুলবাড়ী ইউনিয়নের অধিকারভোগীদের মাঝে এসব ফলজ গাছের চারা বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা এবং পরিবারের পুষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চারা পেয়ে অধিকারভোগীরা দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাড়ির আঙিনা ও আশপাশে এসব চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না; গাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। টেকসই ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park