1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গতকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের।

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২১৭ বার পঠিত

মিজানুর রহমান রাঙ্গুনিয়া প্রতনিধিঃ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহণের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ বাইক আরোহীর মধ্যে একজনের মৃত্যু হয় এবং অন্যজন হাসপাতালে ১২টার দিকে মারা যায়।

‎চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল নামক এলাকায় মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

‎আরমান নামের কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশংকাজনক অবস্থায় চন্দ্রঘোনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তিনিও মারা যান।

‎নিহতদের মধ্যে আবু সুফিয়ান আরমান– উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। সে ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

‎অন্যজনের নাম মো. আকিব (১৬)। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

‎জানা যায়, দুর্ঘটনার সময়ে আকিব বাইক চালাচ্ছিলো, আর পেছনে বসা ছিলো আবু সুফিয়ান। ঘটনার পর রাস্তার পাশে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। আর তার পাশে পড়েছিলো একজনের নিথর দেহ। অন্যজনকে পাওয়া য়ায় আশঙ্কাজনক পরিস্থিতিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park