1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

 

এস এম পারভেজ তালুকদার,

নাটোরের গুরুদাসপুরে মনসা পূজার অনুষ্ঠানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূ স্বামীর বিরুদ্ধে তাঁর মা ও স্বজনদের মারধরের অভিযোগ তুলেছেন । এ ঘটনায় গুরুদাসপুর থানায় ভুক্তভোগী স্ত্রী শিউলি রানী দাস (৩০) বাদী হয়ে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

থানায় লিখিত অভিযোগের পাশাপাশি বুধবার দুপুরে গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে ভুক্তভুগিরা নির্যাতনের বিচার চেয়ে একটি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে স্ত্রী শিউলি রানী দাস বলেন, তাঁর স্বামী দুলাল দাস, শাশুড়ি শংকরি রানী দাস ও ননদ বুনু দাস দীর্ঘদিন ধরে তাঁর বাবার বাড়ির সম্পত্তির অংশ নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন। সম্পত্তি দিতে অস্বীকৃতি জানালে স্বামী দুলাল দাস প্রায় তাঁর স্ত্রীকে মারধর ও পাশবিক নির্যাতন করতেন। এ নিয়ে সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো।

অভিযোগে তিনি আরও বলেন , গত ৯ জুলাই থেকে স্বামীর বাড়িতে পাঁচ দিনব্যাপী মনসা পূজার আয়োজন করা হয়। যার ব্যয়ভার বহন করেন শিউলির বাবা-মা। পূজার শেষ দিন ১৪ জুলাই দুপুরে পারিবারিক এক আলোচনার সময় শিউলির বোনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তাঁর স্বামী।

এতে শিউলির মা সন্ধ্যা রানী দাস প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় মারা হয়। মায়ের থাপ্পরের প্রতিবাদ করলে দুলাল তাঁর স্ত্রী, শাশুড়ি, শ্যালিকা কে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। বাদ যায়নি ছোট শিশু বাচ্চাও। পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম বলেন, এবিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত দুলাল দাসের সাথে যোগাযোগ করা হলে তাঁর (০১৩৩৫৫৫৬৫১৮)মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park