1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

জনগণের সরকার গড়ে শান্তির জনপদ গড়ে তুলব বিশাল জনসভায় ড. ফরিদ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৮ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অপরিহার্য। আমাদের অর্জনকে চুরি করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। আপনারা সতর্ক থাকুন। বিএনপির গণজোয়ার দেখে দেশী বিদেশী কতিপয় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। সবাই চোখ কান খোলা রেখে সজাগ থাকুন। এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে ও মিলন আকু্ঞ্জীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক এমপি মো. মুজিবর রহমান, সাবেক এআইজি মো. ওমর ফারুক।
ড. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, আমাদের সুন্দরবনের সম্পদের সুষ্ঠু ব্যাবহার, কর্মসংস্থান সৃষ্টি, মোংলা বন্দর ইপিজেডে আরো কর্মসংস্থান বৃদ্ধি, নারীদেন কর্মসংস্থান সৃষ্টি, তরুন প্রজন্মের হাতকে শক্তিশালী করে তাদের হাতকে জনসম্পদে রূপান্তরিত করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সবাই যাতে নিরাপদে ও আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পারে সেটি নিয়ে আমরা কাজ করবো। এই জনপদের সুজলা সুফলা করার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। দেশ আজ সংকটময় সময় পার করছে। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
জনসভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে এবং ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park