আজিজুল হক নিউটন :
ময়মনসিংহে হঠাৎ করেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে অ্যাম্বুলেন্স চালকদের সড়ক অবরোধের কারণে।৩০ মার্চ সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ পর্যন্ত সড়কজুড়ে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রেখে অবরোধ গড়ে তোলেন চালকরা।
এই অবরোধের ফলে মাসকান্দা থেকে ধোপাখোলা এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা সময়ের সাথে আরও প্রকট আকার ধারণ করে। গুরুত্বপূর্ণ এই সড়কটি কার্যত অচল হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, রোগী পরিবহনসহ জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়।
হঠাৎ এমন পরিস্থিতিতে পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। নগরীর অন্যতম ব্যস্ত এই এলাকায় সৃষ্ট অচলাবস্থা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এই ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল