1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

আপিলে বৈধতা ফিরে পেলেন ধানের শীষের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পঠিত
আজিজুল হক নিউটন :
নির্বাচন কমিশনে আপিল করে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেয়েছেন ডা. মো. মাহবুবুর রহমান লিটন। এ খবরে ত্রিশালজুড়ে তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিষয়টি বিকেল ৩টায় দেওয়া এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেন ডা. লিটন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক।
আপিল বিভাগের রায়কে ‘সত্যের জয়’ উল্লেখ করে ডা. লিটন বলেন, এই বিজয় শুধু তার ব্যক্তিগত নয়, এটি ত্রিশালবাসী ও ধানের শীষের বিজয়। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে থাকা মামলাটি ছিল মিথ্যা এবং বিগত স্বৈরাচার সরকার সেটি প্রতিষ্ঠার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরবর্তীতে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। তবে অনিচ্ছাকৃতভাবে হলফনামায় মামলার তথ্য উল্লেখ না হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছিল।
তিনি আরও বলেন, আপিলের মাধ্যমে সেই ভুল সংশোধন হয়েছে এবং এখন আর কোনো সংশয়ের অবকাশ নেই। সবাইকে বিভেদ ভুলে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে, গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে ডা. মাহবুবুর রহমান লিটনের প্রার্থীতা বাতিল করা হয়েছিল। আপিলের রায়ে সেই সিদ্ধান্ত বাতিল হওয়ায় ত্রিশাল রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park