1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

কুড়িগ্রাম ফুলবাড়ীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

সিরাজুল ইসলাম. ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মতবিনিময় সভা অনুষ্ঠিত-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব জনাব আব্দুল মান্নান মুকুল।সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ ওয়াজেদ আলী।‎এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের চলমান সংকট থেকে উত্তরণে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। এছাড়াও আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মার্কা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সহ-সভাপতি আলতাফ হোসেন সরকার,সিনিয়র যুগ্ম সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাসেল সরকার প্রিস,কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম মেম্বার, সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া মিন্নু, সাবেক সদস্য মোঃ হারিজ উদ্দিন সরকার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় স্থানীয় নেতারা দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park