1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পঠিত

 

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ আগস্ট, সোমবার সকাল সাড়ে ১১ টায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনকবলিত এলাকার শত শত মানুষ।

ফুলবাড়ী উপজেলা গেট সংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলী ওয়ার্ডের স্থানীয় জনগণের আয়োজনে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সমাজসেবক আরিফুল ইসলাম আরিফ, বড়ভিটা ইউনিয়নের ৬,৭ ও ৮ সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, বড়ভিটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ইলিয়াছ হোসেন, সমাজসেবক খয়ের উদ্দিন, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য শিমু শেখ প্রমূখ।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ক্রমাগত ভাঙনে চর মেখলি দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। এখানকার যাতায়াত ব্যবস্থা বলতে কিছুই নেই। ধরলা নদীর ভাঙনে ইতোমধ্যে বহুজনের বসতভিটা, আবাদি জমিসহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ হুমকির মুখে রয়েছে। প্রতি বছর ভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অবশিষ্ট ঘরবাড়ি ও সম্পদও হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কা রয়েছে তাদের। তারা আরও বলেন, পাশের লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রামের তিনটি উপজেলা দিয়ে এ ধরলা প্রবাহিত হয়েছে। অন্য উপজেলার অংশে বাঁধ নির্মাণ করা হলেও শুধুমাত্র ফুলবাড়ী উপজেলার চর মেখলীসহ এ অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। তাই বৈষম্য দূর করে জরুরি ভিত্তিতে ধরলা নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম এর প্রতিনিধি সীমা খাতুন বলেন, চর মেখলী একটি অবহেলিত এলাকা। নদীভাঙন রোধে এখানে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা জরুরি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।১ নম্বর চর মেখলী ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস আলী বলেন, নির্বাচনের সময় তিনি এলাকার মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পরও তার ওয়ার্ডের শত শত বিঘা জমি ধরলা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও একাধিকবার মানববন্ধন করা হলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দ্রুত চর মেখলীর মানুষের দুর্দশা নিরসনে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্ত মানুষের বসতভিটা ও আবাদি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park