
সিরাজুল ইসলাম, ফুলবাড়ী(কুড়িগ্রম)
প্রতিনিধিঃ উদয়াঙ্কুর সেবা সংস্থা এর আয়োজনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ৭দিন ব্যাপী আত্বরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসা মাঠে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন মেয়েশিশুর অংশগ্রহণে আত্নবিশ্বাস বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন ধ্রুব কারাতে একাডেমী, নীলফামারীর প্রশিক্ষক গায়েত্রী রানী। গত ১৫ অক্টোবর উদ্বোধন হয়েছে এবং ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ৭ দিন ব্যাপী এ প্রশিক্ষণের সমাপ্তি হয়। নীলফামারী দ্রুব কারাতে একাডেমীর পরিচালক গায়েত্রী রানী এ প্রশিক্ষণ প্রদান করেন। আজ মঙ্গলবার শেষ বিকালে প্রশিক্ষণটির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার ওয়ালিউল্লাহ মন্ডল,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,সাংবাদিক শাহিনুর রহমান শাহিন। এ সময় উপস্থিত ছিলেন, আবেদিয়া দাখীল মাদ্রার সহঃ শিক্ষক ওবায়দুল হক, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। এই প্রশিক্ষণে যা যা শিখানো হয়েছে, কেউ হাত ধরলে কিভাবে হাত খুলতে হবে, মাথার চুল ধরলে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, আবার কেউ গলা চিপে ধরলে বা পিছন থেকে জড়িয়ে ধরলে কিভাবে নিজেকে রক্ষা করা যায় প্রশিক্ষণে এ সকল বিষয়ে মেয়েশিশুরা কৌশল আয়ত্ব করেন। এ ধরণের প্রশিক্ষণ পেয়ে ফুলবাড়ীর মেয়েশিশুরা খুবিই খুশি। এ প্রশিক্ষণের মুল উদ্দেশ্য হলো মেয়েশিশুরা নিজে থেকেই কোন আক্রমন থেকে নিজেকে আত্বরক্ষা করতে পারবে।