1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামি দুলাল গ্রেফতার।

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানে বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি দুলাল (৫৫) কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার মামলা নং–৪৭, তারিখ ১৬/১২/২০২৫ এর পরিপ্রেক্ষিতে গতকাল ২১ ডিসেম্বর ( রবিবার) এসআই মো. সাফায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন।
এ বিষয়ে এসআই মো. সাফায়েত হোসেন জানান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি দুলালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশের এই অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি প্রকাশ!
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park